চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম কাস্টমহাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদক, বাদকদল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ উপলক্ষ্যে কাস্টমহাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানেট। শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য এমএ লতিফ।
শোভাযাত্রায় অংশ নেন আন্তর্জাতিক কাস্টম দিবস উদ্যাপন আঞ্চলিক কমিটির আহবায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কাস্টমহাউস কমিশনার ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন, কাজী জিয়া উদ্দিন, যুগ্ম কমিশনার মাহবুব হাসান, এএসএম শামসুজ্জামান, সাধন কুমার কুণ্ড, শরীফ হাসান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন প্রমুখ।