কুবির প্রথম সমাবর্তন আজ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আজ সোমবার। বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ।

মোট ২ হাজার ৮৮৮ জন স্নাতক সমাবর্তনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

উপাচার্য আরো জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৫ হাজার ৬৪৮ জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে মূল সনদ দেওয়া হবে। শিক্ষা জীবনে অসামান্য অবদানের জন্য ১৪ জন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হবে। এছাড়া স্নাতকোত্তরে অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য ছয় জন রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন।