শাহজাদপুরে ৯৬৫ পিস ইয়াবাসহ আটক এক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯৬৫ পিস ইয়াবাসহ আটক রফিকুল ইসলামকে (৩৫) রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রাম থেকে র্যাব-১২ তাকে আটক করে। সে বেড়া উপজেলার তেঘরিয়া গ্রামের মোজাহার আলীর ছেলে। পরে তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।