নান্দাইলে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ডাদেশ

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইলে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দায়ে আশরাফুর রহমান শুভ (১৮) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে তাকে ময়মনসিংহ জেলহাজতে পাঠিয়েছে নান্দাইল মডেল থানা পুলিশ। সে ধরগাঁও গ্রামের মো. বাহারউদ্দিনের ছেলে। এর আগে শনিবার ঐ ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে ওঠানোর চেষ্টার সময় সে চিত্কার দিলে স্থানীয়রা শুভকে আটক করে প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন ঐদিনই এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।