স্পোর্টস রিপোর্টার
২০১৯ সালের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী এএফসির টুর্নামেন্টের প্রিলিমিনারি পর্বে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলবে। ৫ ফেব্রুয়ারি ঢাকায় এবং ১২ ফেব্রুয়ারি মালদ্বীপে আবাহনীর ফিরতি ম্যাচ। এই ম্যাচে সব হিসাবে এগিয়ে থাকলে দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ হবে ভারতের ব্যাঙ্গালুরু কিংবা ভুটানের পারো কিংবা শ্রীলঙ্কার ডিফেন্ডার্স। এই পর্ব শেষে জয়ী দল ‘ই’ গ্রুপে মূল পর্বে খেলবে। যেখানে আছে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি ও মালদ্বীপের টিসি স্পোর্টস।