এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন গতকাল মৌলভীবাজারে শেষ হয়েছে। ব্যাংকের দেশব্যাপী ১২১টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন
০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী সম্প্রতি মোংলা পোর্ট বাগেরহাটে ব্যাংকের ১০২তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্, পরিচালক এ এস এম শহীদুল্লাহ্ খান ও কাজী রুকুনউদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম উপস্থিত ছিলেন
০০০
২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। গতকাল রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০
প্রাইম ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনিদের জন্য সম্প্রতি ঢাকার একটি হোটেলে দুই দিনব্যাপী ‘ওরিয়েন্টেশান প্রোগ্রামের’ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম হাবিবুর রহমান চৌধুরী ও ফায়সাল রহমান উপস্থিত ছিলেন