বিমা মেলায় টানা তৃতীয়বারের মতো নন-লাইফ বিভাগের সেরা স্টলের প্রথম পুরস্কার জিতেছে গ্রিন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানি। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে গত ২৪ ও ২৫ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হওয়া চতুর্থ ‘বিমা মেলা ২০১৯’ এ অংশগ্রহণ করে গ্রিন ডেল্টা ইনসিওরেন্স। মেলায় বিমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। —প্রেস বিজ্ঞপ্তি