এটি খুবই দুঃখজনক যে, ২৩ বছর পেরিয়ে গেলেও বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে এখনো সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে না। আউটডোর নাটক নির্মাণ হচ্ছে। অবিলম্বে দর্শকদের সম্পৃক্ত করে ঢাকা কেন্দ্রের মতো সরাসরি অনুষ্ঠান শুরু করা হোক। শীঘ্রই সারা দেশে টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অধিবেশন হোক চব্বিশ ঘণ্টার। প্রথম পর্যায়ে আট ঘণ্টার পুনঃপ্রচার রাখা যেতে পারে। বর্তমানে সব চ্যানেলই ২৪ ঘণ্টা সম্প্রচার করছে। ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান আমরা দেখতে পাই, তাহলে কেন নাটকসহ অন্যান্য অনুষ্ঠান চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার করা? চট্টগ্রাম কেন্দ্রের আর্কাইভে রয়েছে অনেক আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান। বর্তমানে এই কেন্দ্রের দুর্দান্ত অনুষ্ঠান নির্মাণের সক্ষমতা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলকে যথাযথভাবে তুলে ধরার জন্য এটা করা প্রয়োজন। লোকবল সংকট ও সম্মানী নিয়ে অভিযোগও দূর করতে হবে। এসব ব্যাপারে মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
জি এন সিদ্দিকী রুমী
সীতাকুণ্ড, চট্টগ্রাম