ক্যাপসিকাম চাষে আগ্রহী হচ্ছেন ভোলার কৃষক

ভোলার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবং উত্পাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকরা ক্যাপসিকাম চাষে আগ্রহী হয়ে উঠছেন। ভোলা সদরের কাচিয়া মাঝের চরের চাষি হাসেম কেরানী জানান, বিদেশি এই সবজি চাষে লাভ হয় শুনে তিনি এ বছর তিন একর জমিতে চাষ করেছেন। শ্রমিকের মজুরি, বীজ, সার, ওষুধ ও জমির লগ্নিসহ সব মিলিয়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। তিনি এর মধ্যে ৭ লাখ টাকার সবজি বিক্রি করেছেন। আরো ৫ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।