জিপিএইচ ইস্পাত এর ১০% স্টক ডিভিডেন্ট ঘোষণা

চট্টগ্রাম অফিস

জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত বুধবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সভায় ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আলমগীর কবিরের সভাপতিত্বে  সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, মো. আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এম. এ. মালেক, বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক (গ্রুপ) এবং কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক, নির্বাহী পরিচালক (এফএন্ডবিডি) কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জি: মাদানী এম. ইমতিয়াজ হোসেন সভায় বক্তব্য রাখেন। সভায় জিপিএইচ ইস্পাত এর চলতি বছরের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।