জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি- নিপ্রোজেএমআই ফার্মা’র বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানটি উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক, বিদেশি প্রতিনিধিবৃন্দ, ব্যবস্থাপকসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দেড় হাজার বিক্রয় কর্মকর্তা যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি