ভাষা সৈনিক ডা. এম এ হামিদ খানের ইন্তেকাল

নেত্রকোনা শহরের সাতপাই নিবাসী ভাষা সৈনিক, নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সভাপতি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ চিকিত্সক ও সমাজসেবক ডা. এম এ হামিদ খান (৮৯) হূদেরাগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত শনিবার রাত দেড়টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।