কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চবিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে শনিবার অনুষ্ঠিত উক্ত ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আবিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাছের মো. আবদুল্লাহ। উক্ত ক্রীড়ানুষ্ঠানে মোট ৪২ ইভেন্টে ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।