ডিসিসিআই’র ৫৭তম এজিএম অনুষ্ঠিত

ওসামা তাসীর ঢাকা চেম্বারের নতুন সভাপতি

ওসামা তাসীর ২০১৯ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৭তম বার্ষিক সাধারণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়। একই সঙ্গে ওয়াকার আহমেদ চৌধুরী ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ইমরান আহমেদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেন- আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মো. রাশেদুল করিম মুন্না এবং শামস্ মাহমুদ। 

নবনির্বাচিত সভাপতি ওসামা তাসীর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িত্ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেড এর চেয়ারম্যান।

নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী ভ্যানগার্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও ইউনিয়ন ক্যাপিটাল লিঃ এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত সহ-সভাপতি ইমরান আহমেদ নওয়াব অ্যান্ড সন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইএসএএস ট্রেডিং কর্পোরেশন ও স্টাডিজ ওয়ার্ল্ড ওয়াইড এর ব্যবস্থাপনা পরিচালক। -প্রেস বিজ্ঞপ্তি