থাইল্যান্ডের মাদকবিরোধী কর্তৃপক্ষ ভুল করে মাদক ভর্তি ট্রাক নিলামে বিক্রি করে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে। ট্রাকটিতে লাখ খানেক অ্যামফেটামিন ট্যাবলেট লুকানো ছিল বলে জানা যায়। বিবিসির খবরে বলা হয়েছে, ৫ লাখ ৮৬ হাজার বাহত বা প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড দিয়ে হোন্ডা সিআর-ভি ট্রাকটি কিনে নেন এক ক্রেতা। গত বছর একটি মাদক মামলায় ঐ ট্রাকটি জব্দ করা হয়েছিল—যেটি চলতি মাসে নিলামে বিক্রি করা হয়। কিন্তু যখন এটিকে মেরামতের জন্য গ্যারেজে পাঠানো হয়—তখন এক মিস্ত্রি ট্রাকের বাম্পারে ৯৪ হাজার ইয়াবা বড়ি খুঁজে পান। কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে তারা এ বিষয়ে আরো ভালোভাবে তল্লাশি করবে।