ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়াভানোকোভিচকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার প্রচারিত এক ভিডিওতে এই তথ্য জানা যায়। ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটনে দাতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। গত বছরের মে মাসে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং পরে প্রত্যাহার করা হয়। মেরি ইয়াভানোকোভিচ প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের শুনানিতে সাক্ষ্যও দিয়েছিলেন। এই ফুটেজটি ২০১৮ সালের এপ্রিলের। ঐ নৈশভোজে অংশ নিয়েছিলেন এক ব্যবসায়ী। তিনিই ভিডিওটি সরবরাহ করেছেন। ঐ ব্যবসায়ী জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ব্যক্তিগত আইনজীবী রুডলফ গিলানির হয়ে ইউক্রেনে গিয়েছিলেন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে। এদিকে রিপাবলিকান সিনেটর মিট রমনি বলেছেন, তিনি সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের বিচারের শুনানিতে সাক্ষ্য প্রদানকে সমর্থন করেন। তবে এ বিষয়ে তিনি যুক্তি-তর্ক উপস্থাপন শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছেন না। যদিও বেশিরভাগ রিপাবলিকানই নতুন সাক্ষীদের অংশ নেওয়ার বিরোধী। -সিএনএ ও রয়টার্স