স্পোর্টস রিপোর্টার
প্রায় সাত বছর পর নারী ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সেটি বোধহয় হচ্ছে না। চার-পাঁচদিন পেছাতে পারে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কি কারণে নারী ফুটবল লিগ পেছানো হচ্ছে এমন প্রশ্নে তিনি জানিয়েছেন কয়েকটি ক্লাবই নারী লিগটা কয়েক দিন পেছাতে অনুরোধ করেছে। ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন। গাড়ি চলাচল বন্ধ থাকবে। নির্বাচনে ব্যস্ত থাকবে পুলিশ। কয়েকটি ক্লাব ঢাকায় এসে পুরোপুরিভাবে প্রস্তুতিও নিতে পারেনি। কেউ যদি একটু সময় চায় তাহলে দোষের কিছু দেখছে না বাফুফে। বসুন্ধরা কিংস ছাড়াও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, এফসি উত্তরবঙ্গ, কাচারীপাড়া ইউনাইটেড, নাসরিন স্পোর্টিং ক্লাব, স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ফুটবল একাডেমি এবং স্পার্টন এমকে গ্যালাকটিকো সিলেট এফসি।