সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে রেলওয়ের জলাশয় ভরাট করে নির্মিত পাকা ভবনটি সোমবার উচ্ছেদ করেছে রেলওয়ের পূর্ত বিভাগ। শহরের হাওয়ালদারপাড়ায় হাতিখানা রেললাইনের পাশে ৩৩৬ নম্বর রেল সেতুসংলগ্ন জলাশয় দখলে নিয়ে ভরাট করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছিল। দখলদার রাজু আহমেদ জানান, ভরাট করা জমিটি আমি কিনে নিয়েছি। তবে কার কাছ থেকে কিনেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, হাওয়ালপাড়ার ঐ জলাশয়টি ভরাট হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে, বাসাবাড়িতে পানি উঠবে। আমরা খবর পেয়ে স্থাপনাটি উচ্ছেদ করেছি।