তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাতে মাল রাখার অপরাধে আট ব্যবসায়ীকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দোকানের সামনে ফুটপাতে মালপত্র রাখায় জনগণের চলাচলে ব্যাঘাত ঘটছিল। ফুটপাত বন্ধের অপরাধে তাদের এ জরিমানা করা হয়।