শরীয়তপুরে শুরু হচ্ছে এসএমই মেলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে সাত দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ (এসএমই) মেলা শুরু হচ্ছে বুধবার। এ উপলক্ষ্যে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বিসিকের উপব্যবস্থাপক মো. মনির হোসেন প্রমুখ।