বিশ্বমানের অত্যাধুনিক রাজধানী গড়ব

বিশ্বমানের অত্যাধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ১৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল সোমবার সকালে গুলশানে ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে দূষণমুক্ত পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, পাবলিক টয়লেট, ক্ষুদ্র ব্যবসা, ইন্টেলিজেন্ট সিটি অপরাধ দমন, বিনোদন, আবাসন ও নগর প্রশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকে সেবা দেওয়ার অঙ্গীকার করেন ঢাকা উত্তর সিটিতে ধানের শীষের এ মেয়র প্রার্থী।

তাবিথ বলেন, নগর প্রশাসন গড়ে নাগরিক সেবা ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। নগর সরকারের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাবিথ বলেন, ঢাকা সিটিতে মশার উপদ্রব একটি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধনে ব্যর্থ হয়েছে। আমরা নির্বাচিত হলে বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম গ্রহণ করব। যানজট নিরসনে কাজ করব। বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেব।

বিরোধী দলে থেকে ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ব?লেন, জনগণ পা?শে থাকলে আমার দেওয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারব। জনগণের ভোটে নির্বাচিত হলে সত্ সাহস থাকে। জনগণের শক্তির কাছে যে কেউ মাথানত করতে বাধ্য।

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে বাসা ভাড়া নির্ধারণে, আবাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্যাচেলর স্টুডেন্ট হাউজিং, চাকরিজীবী নারীদের আবাসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হবে। বিজয়ী হলে সততা-সদিচ্ছা দিয়ে ওয়াসার সঙ্গে সমন্বয় করা হবে। নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ে দেওয়া হবে। প্রথম দিন থেকেই নগরবাসীকে ২৪ ঘণ্টা সেবাদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সে?লিমা রহমান, জেএস?ডি সভাপ?তি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হো?সেন চৌধুরী প্রমুখ।