ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরকার এবং জনগনের মধ্যে বিভক্তির চেষ্টা চালাচ্ছেন। আপনারা সেই চেষ্টা সফল হতে দেবেন না। আগামী ২১ ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়ে সেটা প্রমাণ করে দেবেন বলে আশা রাখি’। এদিকে গতকাল দেশটিতে একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে হাইওয়ের মাঝে গিয়ে পড়ে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাহারে এই দুর্ঘটনায় অবশ্য বিমানটির ১৩৫ জন যাত্রীর সবাই অক্ষত। কাস্পিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে অবতরণের সময় এটির ল্যান্ডিং হুইল পুরোপুরি বেরিয়ে আসেনি বলে মনে হচ্ছে। -বিবিসি