আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে ধুম্রজাল

আফগানিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এটি মার্কিন সামরিক বিমান বলে জানা গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র সেটি স্বীকার করেনি। আফগান এয়ারলাইন্স আরিয়ানা জানিয়েছে, তাদের কোনো বিমান বিধ্বস্ত হয়নি। তালেবানের পরস্পরবিরোধী বিবৃতিতেও দেখা দিয়েছে সংশয়। কাবুলের গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে সরকারি একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। ওই এলাকা তালেবানের শক্ত অবস্থান রয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে অনেক নিহত হয়েছেন। বিমানের সব আরোহী মারা গেছেন বলে তালেবান জানায়। তাদের এই দাবির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর বেথ রিওরডান মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। -আল জাজিরা