ধলেশ্বরীর তীর থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর কাছে এক জলাধার থেকে অজ্ঞাত একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেনি।

পুলিশ জানায়, গতকাল সোমবার তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর কাছে জলাধারে একটি অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কালটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন জানান, মনে করা হচ্ছে কঙ্কালটি অনেক দিনের পুরোনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ঐ ব্যক্তিকে হত্যার পর লাশটি গুম করার জন্য জলাধারের ভেতরে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা।