শেরপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে কাপ পর্বের মেঘনা অঞ্চলের ফাইনালে উঠে নেত্রকোনার প্রতিপক্ষ হলো শেরপুর জেলা ফুটবল দল। আগামী শুক্রবার দুই দলের প্রথম লেগের খেলায় নেত্রকোনা স্টেডিয়ামে মুখোমুখি হবে। এরপর ফিরতি লেগে ৩ জানুয়ারি শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে পরস্পরের মোকাবিলা করবে তারা।
শেরপুর জেলা দল গত সোমবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে মানিকগঞ্জ জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে।