কুমিল্লা প্রতিনিধি
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে মুন্সীগঞ্জ জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে কুমিল্লা জেলা দল।
গতকাল মঙ্গলবার বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলগুলো হয়। শাহজালাল, শরীফ মিয়া ও মাহবুব আলম গোল করেন।
এদিকে আঞ্চলিক পর্যায়ের ফাইনালে ওঠা কুমিল্লা জেলা দল এবার মুখোমুখি হবে নারায়ণগঞ্জ জেলা দলের।
এ বিষয়ে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত জানান, ‘ঢাকা এবং মুন্সীগঞ্জ জেলা দলের সাথে এ নিয়ে চারটি ম্যাচেই জয়লাভ করেছে কুমিল্লা জেলা দল। এতে আট পয়েন্ট অর্জন করে কুমিল্লা জেলা দল আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়েছে।’