গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এ বছরও বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৪০ হাজার বই দিয়েছে বিকাশ। গতকাল মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বইগুলো তুলে দেন
০০০
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২০ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানির ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ উপস্থিত ছিলেন
০০০
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে প্রোফাইলিং কাস্টমার কেওয়াইসি, টিপি অ্যান্ড রিস্ক গ্রাডারিং টু প্রিভেন্ট ব্যাংক ফ্রম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিজ শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মতিউল হাসান কর্মশালার উদ্বোধন করেন
০০০
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কমোডর বিপেন কুমার সাহা গতকাল একটি চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী বোরাক রিয়েল এস্টেট লিমিটেড এখন থেকে তাদের প্রকল্পে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম সিমেন্ট ব্র্যান্ড সুপারক্রিট ও হোলসিম ব্যবহার করবে