ইত্তেফাক রিপোর্ট
আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে ১১টি প্রতিষ্ঠানকে আইএসও ২২০০০:২০০৫ সনদ প্রদান করা হয়েছে। গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইর প্রধান কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।
প্রতিষ্ঠানগুলো হলো—সারাহ রিসোর্ট, কোয়ালিটি ক্যালিব্রেশন সল্যুশন, বিদ্যুত্ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ, বিল্ডিং কেয়ার টেকনোলজি লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সল্যুশন, বিডি ফুড, ইমামী বাংলাদেশ, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বেবি নিউট্রিশন লিমিটেড।