থানায় মামলা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশনে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে অভিযুক্ত রাজমিস্ত্রি আওলাদ হোসেনকে (২২) আসামি করে মঙ্গলবার চরফ্যাশন থানায় মামলা করেছেন। অভিযুক্ত আওলাদ এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, ডাক্তারি রিপোর্ট অনুযায়ী মেয়েটি ছয় মাসের বেশি সময় অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।