স্বামী আটক
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে হোসনে আরা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গৃবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পরই এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামী রফিকুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।