পিরোজপুর অফিস
পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রব মোল্লা (৫৪) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আব্দুর রব মোল্লা পিরোজপুরের কাউখালী উপজেলার নিশিন্দা গ্রামের আব্দুস সোবাহান মোল্লার ছেলে। পিরোজপুর জেলা কারাগারের জেলসুপার শামীম ইকবাল জানান, মৃত কয়েদি আব্দুর রব মোল্লা এনআই অ্যাক্টের একটি মামলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তিনি কারাগারে হূদেরাগে আক্রান্ত হন। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।