রায়পুরে বসতঘরসহ ছয় দোকান পুড়ে ছাই

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের পোস্ট অফিস সড়ক এলাকায় আগুনে একটি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্থানীয় ইসমাইল ডাক্তারের বসতঘর ও ফার্মেসি, নজিরের কনফেকশনারি, রুহুল আমিনের গ্যারেজ, আলী আহম্মেদের চা-দোকান ও আবু তাহেরর মুদি দোকান পুড়ে যায়। 

রায়পুর ফায়ার সার্ভিস স্টেশন পরিচালক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আগুনে একটি বসতঘরসহ ছয়টি দোকান পুড়ে গেছে।