চট্টগ্রাম অফিস
নগরীর বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কেভেটরে চালকের আসনে বসে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চসিক ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. হারুন উর রশীদ, কাউন্সিলর এম আশরাফুল আলম প্রমুখ।
প্রকল্প সূত্রে জানা যায়, খালটি বারইপাড়া চাক্তাই খাল থেকে খনন শুরু করে মাইজপাড়া-পূর্ব বাকলিয়া হয়ে বলিরহাটের পাশে কর্ণফুলী নদী পর্যন্ত খনন করা হবে। দৈর্ঘ্য হবে প্রায় ২ দশমিক ৯ কিলোমিটার এবং প্রস্থ ৬৫ ফুট। খালের মাটি উত্তোলন, সংস্কার করে উভয় পাশে ২০ ফুট করে দুটি রাস্তা ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।