দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিয়াদুল ইসলাম সোহেল নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত সোহেলের অভিযোগ, সোমবার সকালে জলিশা টিঅ্যান্ডটি ব্রিজের ওপর দাঁড়িয়ে একজন যুবক দুমকি জনতা কলেজগামী ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। দুমকি থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।