স্বর্ণশিল্পী পাপন সেনের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী শহর স্বর্ণশিল্পী সমিতির সদস্য (কারিগর) পাপন সেনকে অবিলম্বে মুক্তির দাবিতে রবিবার নরসিংদী শহর স্বর্ণশিল্পী সমিতির মালিক, কর্মচারী, কারিগর এবং ব্যবসায়ীরা শহরে মানববন্ধন করেছেন। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তাগণ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক স্বর্ণ কারিগর পাপন সেনকে (২১) অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি পাপন সেনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন সুজন বনিক নামে এক ব্যক্তি। এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে সভাপতি নারায়ন দত্ত নারু ও সাধারণ সম্পাদক রতন চক্রবর্তীসহ প্রায় ২৫০ জন স্বর্ণ ব্যবসায়ী, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।