কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ (৭৫) গত সোমবার রাত ২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা, ঢাকা কেন্দ্রীয় আওয়ামী কার্যালয়ের সামনে বাদ আসর দ্বিতীয় জানাজা ও বাদ এশা তার নিজ বাড়ি সংলগ্ন ঐতিহাসিক কদম রসুল দরগাহর সামনে তৃতীয় জানা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হয়।
মরহুম শুক্কুর মাহমুদ বেশ কিছুদিন যাবত্ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। সোমবার রাত ২টায় তিনি বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে গেছেন। তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত বিআইডব্লিউটিসি ট্রেড ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।