কাতারের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগ করেছেন। গতকালই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পদত্যাগপত্র গ্রহণ করেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানিকে নিয়োগ দেন আমির। নতুন প্রধানমন্ত্রী আমিরের কাছে শপথও নিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। ২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। তার পদত্যাগের কারণ জানা যায়নি। -আল জাজিরা