কুতুববাগ দরবার শরিফের ওরস শুরু কাল

ফার্মগেট কুতুববাগ দরবার শরিফের দুই দিনব্যাপী মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বাদ ফজর কোরআনখানি ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে এটি শুরু হবে। গতকাল মঙ্গলবার কুতুববাগ দরবার শরিফের খাদেম নাসির আহমেদ আল মোজাদ্দেদি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ বন্দর থানাধীন রেলস্টেশন সংলগ্ন দরবার শরিফ প্রাঙ্গণে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন হজরত সৈয়দ মোহাম্মদ সাদিক রেজা মোজাদ্দেদি।