ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে ওয়ার্ডের দনিয়া বাজারের ‘মায়ের দোয়া’ হোটেলের সামনে তাপসের অস্থায়ী ক্যাম্পটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে সমর্থকরা এসে ক্যাম্পটি পোড়া দেখতে পান। আগুনে ক্যাম্পের শামিয়ানা পুড়ে গেলেও আসবাবপত্র অক্ষত আছে। ওই এলাকায় তাপসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহ্সান বিন বাশার ব?লেন, ‘ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনায় আমরা স্তম্ভিত। শেখ ফজ?লে নূর তাপ?সের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এই ক্যাম্পে সারাদিনই ফজলে নূর তাপস এবং সংশ্লিষ্ট এলাকার সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের কর্মী-সমর্থকদের ভিড় থা?কে।