প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এমপি বলেছেন, ‘বর্তমান সরকারের উন্নয়নে উদ্বুদ্ধ দেশের মানুষ এখন নির্বাচন মুখী। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনসাধারণ আবারো এ সরকারের পুনঃ রায় ক্ষমতায় দেখতে চায়। নৌকার সমর্থকদের ভালোবাসার জোয়ারে ধানের শীষ ভেসে গেছে।’
শনিবার বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সরকারি এসএম কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত শেখ হেলার বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন মোংলা বন্দর, খুলনার শিল্প কারখানা বন্ধ করে দেয়া হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় এসব চালু করে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়নে জন্য ডা. মোজাম্মেল হোসেনের সাথে থেকে কাজ করে যাবেন।
আরো পড়ুন: ধানের শীষ এখন নৌকায় উঠেছে: ওবায়দুল কাদের
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এইচ এম মিজানুর রহমান জনি, সাবেক অতিরিক্ত আইজিপি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম খান, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, একে আজাদ ফিরোজ টিপু, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এইচ এম বদিউজ্জামান সোহাগ, শরনখোলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবুল, শরণখোলা সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, কৃষকলীগ নেতা আব্দুল হালিম জোমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল, কে,এম শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ