ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ডাকাতি যেন হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। এখানকার বাহাদুরপুর গ্রামের কবরস্থান এলাকায় রাতে প্রবাসী যাত্রী বহন করা মাইক্রোবাস থামিয়ে চলছে ডাকাতি। ঘটছে গুরুতর আহত হওয়ার ঘটনাও। আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মনে। কখন কে ডাকাতের পালায় পড়ে কে জানে। ডাকাতরা যখন তখন ছিনিয়ে নিতে পারে যে কারো প্রাণ! ডাকাতের হাতে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এ এলাকায়। জনগণের জান-মালের কথা ভেবে তাড়াতাড়ি নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ডাকাতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।
সোহাগ মনি
রুপসদী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া