আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে স্টেশন রোডস্থ সংগঠনের কার্যালয়ে ‘বর্তমান পরিস্থিতি ও করণীয়’ র্শীষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুর রহমান একথা বলেন।
নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নিবারণ রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও গেরিলা মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক জিতেন্দ্র বর্মন, শিক্ষক নেতা তপন আচার্য্য, নারীনেত্রী কল্পনা দাস, আ: জব্বার, খগেন্দ্র রায়, দেবদাস সরকার, নয়ন মোল্লা, শিক্ষক নেতা নাসির উদ্দিন, ইত্তেফাকের শিবপুর প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি পৃথিবীর অন্য কোনো দেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোনো ইতিহাস নেই। পরাজিত শক্তি যাতে কোনদিন ক্ষমতায় যেতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমাদেরকে তা বাস্তবায়ন করতে হবে।