এই সময়ের ছড়া

কিছু একটা করতে হবে

জানছি সবই দেখছি সবই

নয় কোনো ফিসফিস

দুধে নাকি ভাসছে সীসা

খাওয়ার জলে বিষ।

 

ভাবতে গিয়ে মাথা ঘোরে

পাই না কোনো দিশ

কিছু একটা করতে হবে

হাত করে নিশপিশ।