কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
‘এগিয়ে চলো মানবতার সেবায়’— শ্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টার সময় লাল সবুজ স্বেচ্ছাসেবী সংঘ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
লাল সবুজ স্বেচ্ছাসেবী সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান পিয়ালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, লাল সবুজ স্বেচ্ছাসেবী সংঘের উপদেষ্টা সদস্য শামীম হোসেন বাবু, লাল সবুজ স্বেচ্ছাসেবী সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরসালিন ইসলাম মিম, সদস্য দিদার রসুল, নিলয় মিয়া, লিভা রহমান, সিয়াম মিয়া, লাবু মিয়া প্রমুখ।
লাল সবুজ স্বেচ্ছাসেবী সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরসালিন ইসলাম বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকার গরীব, অসহায়, এতিম ও দরিদ্র পরিবারের যেসব শিশু শীতে কাতর হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়াতে পেরে এবং এই তীব্র শীতে তাদের শীতবস্ত্র দিতে পেরে অনেক আনন্দ পাচ্ছি, সেই সঙ্গে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য।