বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

চ্যাম্পিয়ন বরিশাল ও বরগুনা

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে বরিশাল ও বরগুনা  জেলা। চ্যাম্পিয়ন দল দুটি এরপর জাতীয় পর্যায়ে অংশ নিবে। 

নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে পটুয়াখালী জেলাকে ২-০ গোলে হারায় বরিশাল জেলার ছেলেরা। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে বরিশাল জেলাকে ২-০ গোলে হারিয়ে বরগুনা জেলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়।

এ টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম।

বিভাগীয় কমিশনার কার্যালয় এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে বিভাগের ছেলেদের ও মেয়েদের ছয়টি দল অংশ নেয়।