প্রতিবেশীর খেতে গিয়ে খিরা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে বুধবার প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত চাঁন মিয়া মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেন জানান, ঘটনায় জড়িত মৃত আব্দুল জব্বারের ছেলে সফিক মিয়াকে (৪০) আটক ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।