বরিশাল নগরীতে ১৩ পয়েন্টে সিসি ক্যামেরা

বরিশাল নগরীর ১৩টি পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।  বুধবার বিএমপি কমিশনার কার্যালয়ে সিসি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। পুলিশ কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর আদালতপাড়া, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, কাকলীর মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে মোট ২৯টি সিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা হবে কন্ট্রোল রুম থেকে।