নগরকান্দায় সংঘর্ষে আহত ১০ তিন জনের কারাদণ্ড

নগরকান্দায় বুধবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, তিন সংঘর্ষকারীকে অস্ত্রসহ গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে।