পীরগাছায় যুবকের লাশ উদ্ধার

রংপুরের পীরগাছায় সুজন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার প্রতাব জয়সেন গ্রামের ডারার পাড় নামক স্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মাঈদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।