উখিয়ায় পোলিং প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়ার ৪৫টি ভোট কেন্দ্রে দায়িত্বপালনের জন্য ৪৫ জন প্রিজাইডিং অফিসার ২৩৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৬৬ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এসব নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রে যে কোন পরিস্থিতি সমন্বয় করে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। শনিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরো বলেন, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে ভোট গ্রহন করার উপর গুরুত্বরোপ করে তিনি বলেন, ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য আইনপ্রয়োগকারী সংস্থা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ।